সৌদি নাগরিক মিশরের সাবেক রাষ্ট্রদূত ফাহাদ বিন আব্দুল্লাহর কাছ থেকে বাংলাদেশী শাহাদাত আল মাহাদীর সম্মাননা গ্রহণ করেছেন।
পুরস্কার পাওয়ার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করলেন বাংলাদেশী শায়েখ শাহাদাত আল মাহদী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের রিয়াদের হায়েল ইজদিয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বাংলাদেশী শায়েখ শাহাদাত আল মাহদী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সৌদি নাগরিকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের সাবেক রাষ্ট্রদূত সৌদি নাগরিক ফাহাদ বিন আব্দুল্লাহ।
তার হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশী শায়েখ শাহাদাত আল মাহদী।
শায়েখ শাহাদাত আল মাহদী সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের হায়া আস-সুবয়ীতি মসজিদের ইমাম হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছেন ।
পবিত্র রমজান মাসে সেই মসজিদে ইমামতি এবং তারাবি পড়িয়ে মানুষের কাছে প্রশংসিত হয়েছেন।
তার দেশের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
তার এই সাফল্যের জন্য প্রবাসী শাহাদাত আল মাহাদীকে বাংলাদেশ কমিউনিটি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফারুক আহমেদ চান, সাবেক সিনিয়র সহ-সভাপতি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় অভিনন্দন জানিয়েছেন।
একইসঙ্গে চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকেও অভিনন্দন জানান।