প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে সাবেক কাউন্সিলর মাঈনুদ্দিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪

হাজীগঞ্জ বাজারে ভাংচুরের মামলায় পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের আগের দিন রাতে হাজীগঞ্জ বাজারে দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি শো-রোমের মালিক সেলিম মিয়া  অজ্ঞাতনামীয় আসামিদের নামে  মামলা দায়ের করেন।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, মঙ্গলবার রাতে অজ্ঞাত আসামিদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর মাঈনুদ্দিনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন