প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬
ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে পালিত হচ্ছে মুসলিম উম্মাহর অন্যতম উৎসব ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানেরা দোয়া করেন দেশ ও জাতির জন্য। এদিকে দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি বাধা পেরিয়ে নামাজ পড়েছেন মুসল্লিরা।
শনিবার (২১ মার্চ) সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এক মাস সিয়াম সাধনার পর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতর ।
চট্টগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে। এখানে ২০-২৫ হাজার মুসল্লী নামাজে অংশ নেয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষ মুক্ত পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে ঈদ পালন করছে, দেশে কথা বলার অধিকার ও মত প্রকাশের অধিকার বজায় থাকুক।’
ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায়।
সিলেটে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহি ঈদগাহ ময়দানে। জামাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ অংশ নেন লাখো মুসল্লি।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন