প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

আগামীকাল চাঁদপুরের অর্ধশত গ্রামে পালিত হবে ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬

সৌদি আরবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে ঈদুল ফিতর। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদ উদযাপন করছেন চাঁদপুরের অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

যদিও অনুসারীদের দাবি মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা ও ঈদ উদযাপন করা হয়।

জানা যায়, সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন সাদ্রা দরবারের পীর মুফতি জাকারিয়া চৌধুরী আল মাদানী।

স্থানীয়রা জানায়, পৃথিবীর যে কোন প্রান্তে চাঁদ দেখা গেলে, তার উপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করেন তারা।

আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রাম।

স্থানীয়রা আরও জানান, কোরআন ও হাদিসের আলোকে ১৯২৮ সাল থেকে প্রথম চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ৬ ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন