প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি সজাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬৫ জন শিশু কিশোরের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬

শাহরাস্তি সজাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬৫ জন শিশু কিশোরের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার শাহরাস্তি সজাগ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবারে ন্যায় এবারও শিশু-কিশোর-কিশোরীদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচী-২০২৬ সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে।

এবার আমরা ৬৫ জন শিশু-কিশোর-কিশোরীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন : রোজার শেষের দিকে বিভিন্ন পরিবারের অভিভাবকরা ব‍্যস্ত কারণে আমরা ঈদ উপহার বিতরণ প্রোগ্রামের মাধ্যমে না করে উপহার প্রাপ্তদের বাড়িতে বিভিন্ন মাধ্যমে তাদের পোশাক পৌছিয়ে দি।এই মহান কাজে আমাদের কে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সজাগ ফাউন্ডেশনের আপনজন প্রবাসী ভাইয়েরা, দেশ ও সমাজের বিভিন্ন স্তরের ভাই-বন্ধু-বোনেরা। আপনাদের সহযোগিতার কারণে আমরা এতোগুলো মানুষের পাশে আমরা প্রতিবার দাঁড়াতে পারি।

২০১৩ সালে প্রতিষ্ঠিত একটি শিক্ষা ও সামাজিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংঘটন । প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক ইস্যু যেমন- ফ্রি মেডিকেল-ডেন্টাল-চক্ষু,ডায়াবেটিস-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, মাদক দূরীকরনে জনসচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, চিকিৎসায় আর্থিক অনুদান, স্বেচ্ছা শ্রমে গ্রামীণ রাস্তা নির্মাণ, শীত বস্ত্র বিতরণ, গরীব ও অসহায়দের মাঝে ত্রান বিতরন, ইদে এবং পূজায় গরীব ও অসহায় শিশুদের মাঝে নতুন পোষাক বিতরন, বৃক্ষরোপন সহ অন্যান্য জনসচেতনতা মূলক নানা প্রকার কার্যক্রম সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালনা করে আসছি।

আমাদের প্রধান কাজগুলোর মাঝে অন্যতম হচ্ছে সাধারণ মানুষের মাঝে রক্তের সহজলভ্যতা। সাধারণ মানুষ যেন সহজে এবং বিনামূল্যে তাদের প্রয়োজনে রক্ত পেয়ে থাকে, সে জন্যেই আমাদের এই প্রচেষ্টা । সজাগ ফাউন্ডেশন এর সবচেয়ে বড় অর্জন, এ পর্যন্ত প্রায় চল্লিশ হাজার (৪০,০০০) জন এর অধিক মুমূর্ষু রোগীকে রক্ত সরবরাহ করা যা চাঁদপুর-কুমিল্লা অঞ্চলে একধরণের বিপ্লবও বলা চলে এবং যার মাধ্যমে সজাগ ফাউন্ডেশন অত্র অঞ্চলে বসবাসরত মানুষদের মধ্যে মানবিক গুণ উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তাছাড়া রক্তদানকারীদের একটি আঞ্চলিক তথ্যভান্ডার গড়ে তুলতেও আমরা কাজ করছি। এই কার্যক্রমকে আরো গতিশীল এবং মানুষকে স্বেচ্ছা রক্তদানে অনুপ্রাণিত করার লক্ষে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন