প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদারকে দেখতে চায় পৌরবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদারকে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তিনি রাজারগাঁও তালুকদার বাড়ির বাসিন্দা এবং আলহাজ্ব মোঃ নুরুল হক তালুকদারের ছেলে। বর্তমানে তিনি হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডে বসবাস করছেন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে তাকে পুলিশ দিয়ে দোকান থেকে তুলে নিয়ে কয়েক ঘণ্টা আটক রাখা হয়। এছাড়া ২০১৮ সালের নির্বাচনের আগের দিন রাতে আওয়ামী লীগের লোকজন ও পুলিশের সহায়তায় তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ ৬-৮ ঘণ্টা পর অচেতন অবস্থায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এমনকি ৫ আগস্টের পূর্ববর্তী সময়েও তার দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা যায়।

পৌরবাসীর দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও নির্যাতনের ইতিহাস বিবেচনায় আলহাজ্ব মোঃ মিজানুর রহমান তালুকদারকে হাজীগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলে তিনি সৎ ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারবেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন