প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

রিয়াদে ঢাকা প্রবাসী এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬

রিয়াদে ঢাকা প্রবাসী এসোসিয়েশনের উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ ঢাকা প্রবাসী এসোসিয়েশনের সভাপতি কবি শাহজাহান চঞ্চলের সভাপতিত্বে সালাউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় হারা গালফ টলেডো রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, ইছামতি, পদ্মা,যমুনা,তুরাগ, কংস,বালু নদীর জলবিধৌত ভূমি বৃহত্তর ঢাকা। রিয়াদে বৃহত্তর ঢাকাবাসীদের সংগঠন “ঢাকা বিভাগ প্রবাসী এসোসিয়েশন”।
২৬ রমজান সংগঠনটি আয়োজন করেছিলো ইফতার মাহফিলের। বাংলাদেশী কমিউনিটির  বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা আমন্ত্রিত ছিলেন মাহফিলে। ব্যবসায়ী,পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক,সাংবাদিক ও লেখক কবিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ইফতার মাহফিলে বৈষয়িক বা সাংগঠনিক আলোচনা পর্ব ছিলো না। পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে মাহফিলের প্রারম্ভিক দ্বার উন্মুক্ত হয় । কোরআন তেলোয়াত করেন গণমাধ্যম কর্মী আরিফুল ইসলাম।

ঢাকা প্রবাসি এসোসিয়েশনের পক্ষ থেকে কেবলমাত্র সংগঠনের সভাপতি  উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে সম্মানসূচক শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

ইফতার পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনা করেন মাওলানা আব্দুস সালাম মুন্সী।

আলোচনা শেষে প্রবাসী বাংলাদেশী সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গাজী সাঈদ সহ ঢাকা প্রবাসী অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ।

উপস্থিত ছিলেন যথাক্রমে হিসাববিদ ফারুক আহমেদ, ইনভেস্টর  নজরুল ইসলাম  খান,ইকবাল হোসেন ।

মাহফিলকে সফল সার্থক ও অতিথিদের যথাযথ সম্মান প্রদর্শনের গুরু দায়িত্ব সূচারুরূপে পালন করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক রূপু দেওয়ান, তথ্য ও প্রচার সম্পাদক আবিদ হোসেন,অর্থ সম্পাদক আরাফাত হাশেম দেওয়ান  তানাজ সহ অন্যন্য  সদস্যরা।

ঢাকাবাসী এবং কমিউনিটির সম্মানিত ব্যক্তিত্ব বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ারুল হক , বিশিষ্ট ব্যবসায়ী মুনির হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা ঢাকা প্রবাসী এসোসিয়েশনের এমন সুন্দর ও সার্থক আয়োজনের জন্য প্রশংসা ও ধন্যবাদ প্রদান করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন