প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ভাড়া বাসায় জাবি ছাত্রীর রক্তাক্ত-বিবস্ত্র লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর রক্তাক্ত ও বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রীর নাম শারমিন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রোববার বিকেলে আশুলিয়া থানাধীন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শারমিনের স্বামী ফাহিম বাসার দরজা বন্ধ দেখতে পেয়ে বিষয়টি বাড়িওয়ালাকে জানান। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শারমিনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন