প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ইয়াবা’সহ মাদক কারবারি বাবলু আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬

হাজীগঞ্জে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান বাবলু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

রবিবার (১৫ মার্চ)  হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনিমুড়া হাইস্কুল সংলগ্ন বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত মকসুদ আলীর ছেলে।

 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রান্ধুনিমুড়া হাইস্কুলের পাশে বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

 

 

এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি কামরুল হাসান বাবলু ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, আটককৃত মাদক কারবারি ফারুক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। তিনি একজন মাদক কারবারি। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন