প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মালদ্বীপের পার্শ্ববর্তী হুলহুমালে আইল্যান্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল

আবদুল্লাহ কাদের
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬

মালদ্বীপে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালদ্বীপ শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) হুলহুমালে আইল্যান্ড স্পাট কোম্পানি মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালদ্বীপ শাখার সভাপতি মাওলানা মোমেন উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা দবিরুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি মনিরুজ্জামান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন।

ইফতার মাহফিলে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান সফল করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালদ্বীপ শাখার নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন