প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে এলাকাবাসীদের নিয়ে সেচ্ছাসেবী সংগঠন টিম শংকরপুরের ইফতার মাহফিল

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সামাজিক সংগঠন টিম শংকরপুরের উদ্যোগে সহস্রাধিক স্থানীয় বাসিন্দাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শংকরপুর মাদ্রাসা মাঠে সংগঠনের সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে এলাকার সহস্রাধিক বাসিন্দাদের সাথে নিয়ে ইফতার সম্পন্ন করেন তারা।

সংগঠনটির উপদেষ্টা ও খাদ্য অধিদপ্তরের ঢাকা শাখার এরিয়া রেশনিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। তিনি বলেন, শিক্ষার উপর গুরুত্ব দিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। ভবিষ্যতে এ সংগঠনটি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এলাকার হতদরিদ্র পরিবারের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে এ সংগঠনের সদস্যরা নিজেদের অর্থায়নে সেচ্ছাসেবী মূলক কাজে ভূমিকা রাখবে। দীর্ঘদিন পর এলাকার সহস্রাধিক মানুষকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে।

 

ওই সময় উপস্থিত ছিলেন ডা,আহছান কবির সেলিম,কাজী খোরশেদ আলম,  বজলু মিয়াজী,সোহেল, সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন,  কাজী টুটি, ফয়েজ আহমেদ, মেহেদী, অন্তর,সাগরপাটওয়ারী , স্বপন,আনিছুর রহমান, মিলন মিয়াজী,বেলাল, ইমান, রবিন, অনিক, সাকিব,নাহিম,সোহাগ,রফিক,জোবায়ের,রায়াহন, বাহার, মাহ্ফুজ, শাহরিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন