মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানী মালের তিন তারকাবিশিষ্ট হোটেল ম্যানহাট ফিস মার্কেটের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও রবিউল আলমের সঞ্চালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর সিকদার।
অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ। এসময় জিয়া পরিবারের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রা. লি.-এর সিইও মাসুদুর রহমান, প্রবাসী ব্যবসায়ী হায়দার আলী সাবু, ইউএস-বাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো. জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বিএনপির সরকার গঠনের মাধ্যমে। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কাজ করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ট্রেডার্সের কর্ণধার মোহাম্মদ বাবুল হোসেন, ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, রবিউল আলম, মো. মাহমুদুল হাসান কালাম, প্রচার সম্পাদক মো. পিয়াস হোসেন,মো.এনায়েত তালুকদার, মো. হালিম ভূইয়া, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক, মোহাম্মদ আবদুল মান্নান, কোষাধ্যক্ষ মো. আবদুল কাদের, ক্রীড়া সম্পাদক মো. মামুন মিয়া, মো. আজাদ হোসেন, মো. খায়রুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম মুন্না, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সমাজকল্যাণ ও সংস্কৃতিক সম্পাদক মো. দিদারুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী, বিএনপির নেতৃবৃন্দ এবং মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিকবৃন্দ।