প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর শাহরাস্তিতে বিতরণ

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬

চাঁদপুর-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত এ খেজুর বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সৌদি আরব থেকে প্রাপ্ত এই খেজুর মানুষের মাঝে বিতরণের মাধ্যমে রমজানের সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

পরে উপস্থিত অতিথিরা সাধারণ মানুষের মাঝে খেজুর বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন