প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে পুলিশ হেফাজত থেকে পালালেন আসামি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

চাঁদপুর আদালত এলাকা থেকে জাকির হোসেন গাজী নামের এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালত এলাকার জিআরও অফিসে সোপর্দ করার ঠিক আগমুহূর্তে এই ঘটনা ঘটে।

রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এই তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকির হোসেন গাজীকে সোমবার রাতে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে। আজ তাকে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করার জন্য নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী তাকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করার কথা ছিলো। কিন্তু কোর্ট পুলিশের কাছে পৌঁছানোর আগেই সদর মডেল থানা-পুলিশের হেফাজত থেকে তিনি পালিয়ে যান।

এই বিষয়ে বিস্তারিত জানতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির জানিয়েছেন, পালিয়ে যাওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন