মালদ্বীপে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে রাজধানী মালে শহরের টানটোনি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চয়ালে যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক (এমপি)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রবাসে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করলে তাকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম দোয়া ও মোনাজাত করেন মালদ্বীপ প্রবাসী ফোরামের অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সবুর।
আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার। এ সময় মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং মালদ্বীপ প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সহকারী ইবাদত উল্লাহ, ময়নাল হোসেন, কল্যাণ সহকারী মোহাম্মদ মামুন, মোহাম্মদ জসিম উদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা ট্রেডার্স এর কর্ণধার মোঃ বাবুল হোসেন, মালদ্বীপ ন্যাশনাল ব্যাংক মানি ট্রান্সফারের কর্মকর্তা সিউ, বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, হালিম ভূইয়া, মো. পিয়াস ইসলামসহ মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী ফোরামের সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম,মালে মহানগরী পশ্চিম সভাপতি মোঃ নূরউদ্দিন, অফিস সম্পাদক মোহাম্মদ মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম মুন্না, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন, কেন্দ্রীয় কমিটির মানব পাচার ও প্রতিরোধ বিষয়ক সম্পাদক ও মালদ্বীপ শাখার উপদেষ্টা জিয়া খান, মালদ্বীপ শাখার সম্মানিত উপদেষ্টা মামুন আব্দুর রউফ, সহ-সভাপতি মো. নাসির গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান, এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম। এছাড়াও সংগঠনের সদস্য মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।