প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরব প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

১০ মার্চ মঙ্গলবার সৌদি আরব প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে ।

প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটওয়ারীর সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক এবং প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ফারুক আহমেদ চান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ আশরাফ উদ্দিন শাহীন, উপদেষ্টা ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন ফরায়েজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন সহ প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সবশেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আরিফুল ইসলাম।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন