প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে এজবদলকৃত সম্পত্তির গাছকর্তন করে দখলের চেষ্টা,থানায় অভিযোগ

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রধানীয়া বাড়িতে এজবদলকৃত সম্পত্তিতে রোপনকৃত সকল গাছগাছালী কাটিয়া নিধনে
করে দখলের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হানিফের ভাই মোঃ ইউছুপের স্ত্রী আমেনা আক্তার লিপি।

থানায় লিখিত অভিযোগে ঘটনার বিবরণে জানাযায়,সোমবার (৯ মার্চ) বিকালে একই বাড়ির মৃত ছিদ্দিকুর রহমান পুত্র বিবাদী নেসার আহমেদ,সালেহ আহমেদ এবং নেসার আহমেদ এর পুত্র খাজা আহমেদ ফলজ ও বনজ গাছের চারা কর্তৃন করে।
এঘটনায় আমেনা আক্তার লিপি বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত লিখিত অভিযোগ দায়ের করেন।

আমেনা আক্তার লিপি বলেন,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিবাদীদের সম্পত্তির সহিত আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি এজবদল করিয়া পরবর্তীতে রেজিস্ট্রি দেয়ার সিদ্ধান্তে স্ট্যাম্প করা হয়।স্ট্যাম্পে স্থানীয় গণ্যমান্য্য ব্যক্তিবর্গ সাক্ষী হিসেবে স্বাক্ষর দিয়েছেন। এটি বিবাদী নেসার গংদের নিকট আছে।

বিবাদীদের দ্বারা ভবিষ্যতে যেকোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার সম্ভাবনা রহিয়াছে বিধায় ও আমাদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করিয়া থানায় লিখিত অভিযোগ করেছি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়,২০২৪ সালে স্থানীয় সালিশের মাধ্যমে সম্পত্তি এজবদল আপোষ মীমাংসা হয়।কিন্তু নেসার গং তা বাস্তবায়ন করতে অনীহা প্রকাশ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাদী লিপির শাশুড়ী মমতাজ বেগম বলেন,গাছ কাটার আওয়াজ শুনে আমি সেখানে গেলে খাজা আহমেদ আমাকে হুমকি দেয় তাই আমি ভয় পাই।

বিবাদী খাজা আহমেদ এর মা বলেন,শান্তির লক্ষ্যে আমরা সুষ্ঠু স্থায়ী সমাধান চাই। স্থানীয়রাও এর সুষ্ঠু সমাধান চান।
এদিন দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জব্বার এর নির্দেশে সাব-ইন্সপেক্টর(এসআই)মোঃ আলাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্ত থাকার পরামর্শ দেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন