প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে গাঁজা’সহ চার মাদক ব্যবসায়ী আটক, সিএনজি জব্দ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। স্থানীয়দের সক্রিয় ভূমিকা ও পুলিশের দ্রুত সহায়তায় এ অভিযান সফল হয়।

সোমবার গভীর রাত ২টা ১৫ মিনিটে মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা এলাকার মোল্লা বাড়ির সামনে ইটের রাস্তার ওপর এই অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসী প্রথমে মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন—

১) আব্দুল মান্নান ওরফে হাসান (২৩), সাং–কালিকাপুর, সদর দক্ষিণ,
২) আহম্মদ জাকারিয়া সৌরভ (২১), সাং–সুবর্ণপুর, সদর দক্ষিণ,
৩) মো. সুজন মিয়া (২৮), সাং–শিবপুর, চৌদ্দগ্রাম, কুমিল্লা,
৪) জেসমিন আক্তার (৩৮), সাং–দেবকরা, শাহরাস্তি।
তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আরিফ হোসাইন। তার সঙ্গে ছিলেন এএসআই (নিঃ) সাদ্দাম হোসেন এবং এএসআই (নিঃ) ফারুক হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় শাহরাস্তি থানায় মামলা (এফআইআর নং–১৫, তারিখ: ১০ মার্চ ২০২৬; জিআর নং–৫৪) রুজু করা হয়েছে। পরে গ্রেফতার চারজনকে আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয়দের ত্বরিত পদক্ষেপ ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় শাহরাস্তিতে আবারও উল্লেখযোগ্য মাদকবিরোধী সাফল্য যোগ হলো।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন