প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ২৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬

চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে চলতি বছরের বিভিন্ন অভিযানে জব্দকৃত ২৪ হাজার ৯৪৫ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ বিপুল পরিমাণ অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বেলা ৩টায় চাঁদপুর নৌ থানার সামনে আদালতের নির্দেশে এসব জাল বিনষ্ট করা হয়।

 

আদালত সূত্রে জানা গেছে, ধ্বংসকৃত জালের মধ্যে রয়েছে ২৪ হাজার ৯৪৫ বর্গমিটার কারেন্ট জাল, ৩ হাজার ১৩৫ বর্গমিটার বেহুন্দি জাল এবং প্রায় ৫৪ বর্গমিটার মই জাল। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৯ হাজার ৮০০ টাকা।

 

চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন জানান, চলতি বছরের বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে মোট ৪৮টি মামলার আলামত হিসেবে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছিল।

জাল পুড়িয়ে বিনষ্ট করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্ধন ও আবদুল মান্নানসহ নৌ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন