প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে চল্লিশ বছরের রাস্তার সমস্যা ইঞ্জি. মমিনুল হক এমপির হস্তক্ষেপে সমাধান চায় দুই পক্ষ

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬

চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের হস্তক্ষেপে রাস্তার সমস্যা সমাধান চায় দুই পক্ষ।

হাজীগঞ্জ উপজেলা ৫ নং সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সুহিলপুর পশ্চিম পাড়া যোগী বাড়ি স্বর্গীয় নিরঞ্জন চন্দ্র দেবনাথ গং ও দোপাবাড়ি (ওরফে) খান বাড়ি মৃত আব্দুর রব খান গং হিন্দু মুসলিমদে মধ্যে চল্লিশ বছরের রাস্তার নিরসন চায় উভয় পক্ষর লোকজন।

শনিবার ৭ মার্চ চলাচলের রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র করে স্বর্গীয় নিরঞ্জন চন্দ্র দেবনাথ গং ও দোপাবাড়ি (ওরফে) খান বাড়ি মৃত আব্দুর রব খান গং এর উভয়ের মধ্যে বাকবিতক সৃষ্টি হয়। একপর্যায়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ৯৯৯ কল দিলে হাজীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়।

সুহিলপুর পশ্চিম পাড়া যোগী বাড়ি নিরঞ্জন চন্দ্র দেবনাথের স্ত্রী রাধারানী দেবনাথ,ছেলে ননী গোপাল দেবনাথ ও বিপুল দেবনাথ দুই পুত্রবধূ লাকি রানী দেবনাথ এবং অনিমা দেবনাথ বলেন,আমাদের সম্পত্তির উপর দিয়ে তারা চলাফেরা করে,কিন্তু আমাদেরকে না জানিয়ে ওই চলাচলের রাস্তায় মাটি কাটে,আমরা মাটি কাটায় বাধা দেই। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

জানাযায়,দীর্ঘ ৪০ বছর ধরে এই রাস্তা নিয়ে সমস্যা। সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান মীর ও বর্তমান চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই রাস্তা নিয়ে কয়েকবার বৈঠকে মিলিত হয়। বৈঠকে কোন সমাধানে আসতে পারেনি। উভয়পক্ষ ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি মহোদয়ের হস্তক্ষেপে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান চায়।

মৃত দেলোয়ার খান ছেলে রিদ্দি খান ও রিমন খান এবং চাচা মোশারফ খান,মৃত আব্দুর রব খানের ছেলে কামরুল খান বলেন,আমাদের পূর্বপুরুষরা দোপাবাড়ি (ওরফে) খান বাড়ি তাদের থেকে প্রায় ৪০ বছর পূর্বে ক্রয় করি। তৎকালীন সময় থেকে এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। আমরা বহুভাবে বলেছি এই রাস্তায়টুকু এজ বদল বা টাকার বিনিময়ে আমাদেরকে চলাচলের সুযোগ করে দিতে। তারা কোন কিছুতেই মানে না। আমাদের এই দীর্ঘদিনের চলাচলের রাস্তা সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। বিষয়টি ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি মহোদয় জানেন। আমরা চাই ওনার মাধ্যমে সমস্যা সমাধান হোক। আমরা বর্ষায় পানি দিয়ে বাড়ি থেকে বের হতে পারি না ও অসুস্থ রোগী নিয়ে আসা-যাওয়া করতে এবং লাশের খাট নিয়ে যেতে খুব কষ্ট হয়।

স্থানীয় জসিম মাস্টার বলেন,খান বাড়ি ও যোগী বাড়ির মধ্যে রাস্তা নিয়ে যে সমস্যা, এটি দীর্ঘ ৪০/৪৫ বছরের, আমরা বহুবার চেষ্টা করেছি তবে কোন সমাধান করতে পারিনি। দুদিন পর পর এদের এই রাস্তার সমস্যা নিয়ে জামেলা সৃষ্টি হয়। আজ ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা পুলিশ এসেছে। উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার এস আই সৌরভ বলেন, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছি উভয়কে শান্ত থাকার জন্য বলেছি এবং তারা যখন চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকে মান্য করেন এবং ওনার উপস্থিতিতে বসে মীমাংসার আশা পোষণ করেছেন। তাই আমি উভয়কে বিষয়টি শুনে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে তাদের দীর্ঘদিনের সমস্যা নবনির্বাচিত সাংসদ নিরসন করবেন এটাই আমরা প্রত্যাশা করি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন