প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় মাছ ধরতে গিয়ে বিষধর সাপের ছোবলে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬

কচুয়ায় বিষধর সাপের ছোবলে সবুজ (২৮) নামের যুবকের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার কড়াইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিজ বাড়ির পুকুরে ঘটনাটি ঘটে।

নিহত সবুজ কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কালুরচর গ্রামের মৃত ছোবহানের ছেলে।

পরিবারের স্বজনরা জানায়, নিজ বাড়ির পুকুরে সকালে মাছ ধরতে যায় সবুজ। এসময় বিষাক্ত সাপ তার হাতে ছোবল দিলে সে বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাপের বিষ তার শরীরে প্রবেশ করে বিষক্রিয়ায় সে মৃত্যুবরণ করেছে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন