প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মালদ্বীপে বাংলাদেশীদের সম্মানে ঢাকা ট্রেডার্সের উদ্যোগে ইফতার

আবদুল্লাহ কাদের
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬

বাংলাদেশি ব্যাবসায়ী ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. বাবুল হোসেন এই আয়োজন করেন। মালদ্বীপের সমুদ্র সৈকতের পাশে মনোরম পরিবেশে লোনজিয়ারা পার্কে এই ইফতারের আয়োজন করা হয়।

শুক্রবার   (৬ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার ডা. নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ মাছুম বিল্লাহ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান, মালদ্বীপ শাখা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ফারুক হোসেন, এনবিএল মানি ট্রান্সফার প্রাইভেট লিমিটেডের সিও মাসুদুর রহমান ইউএস বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা মো জাহিদুল ইসলাম , বিএনপির সহসভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মো: শরিফুল ইসলাম, মো: রবিউল আলম, বিশিষ্ট ব্যবসায়িক মোঃ আলিম দুরানী,মো: খায়রুল ইসলাম, মোহাম্মদ পিয়াস আহমেদ, মো: হালিম ভূইয়া, ব্যবসায়িক মো: সাবুর, যুবদলের মিজানুর রহমান মজনু, মো: রিয়াদ হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মাছুম মুন্না, এবং মালদ্বীপে বসবাসরত চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রবাসী ও বিভিন্ন কমিউনিটির সদস্য বৃন্দ।

ঢাকা ট্রেডার্সের ম্যনাজিং ডিরেক্টর মোঃ বাবুল হোসেন আমন্ত্রিত সকল অতিথিদের স্বাগত জানান এবং ইফতারের বিভিন্ন টেবিলে ঘুরে তাদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন, এবং সবাইর উদ্দেশ্যে বলেন আমার জন্য দোয়া করবেন যাতে দেশ ও প্রবাসীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন