প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জ্বালানি সংকটের শঙ্কা: রাজধানীর বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট দেখা দিতে পারে, এমন ভয়ে রাজধানীর বহু বাস কাউন্টারে আগাম টিকিট বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে।

 

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর একাধিক বাস কাউন্টারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে। তবে অনলাইনে আগাম ট্রেনের টিকিট বিক্রি স্বাভাবিক আছে।

হাঁকডাক দিয়ে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের কিছু কাউন্টারে চলছে চতুর্থ দিনের মতো ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে তেলের সংকট হতে পারে এমন আশঙ্কায় বেশিরভাগ বাস কাউন্টারই বন্ধ রেখেছে আগাম টিকিট বিক্রি।

 

কাউন্টারে আসা যাত্রীরা অভিযোগ করে বলছেন, কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। এছাড়া অনেক ক্ষেত্রে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে না।

যাত্রীদের এসব অভিযোগ অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ বলছে, সরকার নির্ধারিত দামেই রাখা হচ্ছে টিকিটের দাম।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন