চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন।
৩ মার্চ (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় বিগত কমিটি দায়িত্ব হস্তান্তর করেন।
গত ২৪ ডিসেম্বর/২০২৫ খ্রিস্টাব্দে উৎসব মুখর পরিবেশে প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের শাহরাস্তি ব্যুরো ইন চার্জ মোঃ মঈনুল ইসলাম কাজল।
সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সেন্টু ও খবরের কাগজের প্রতিনিধি ফয়েজ আহমেদ সমান সংখ্যক ভোট প্রাপ্ত হন।
প্রেসক্লাবের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক তিন বছরের কমিটির প্রথম দেড় বছর দায়িত্ব পালন করবেন মোঃ কামরুজ্জামান সেন্টু এবং পরবর্তী দেড় বছরের জন্য দায়িত্ব পালন করবেন ফয়েজ আহমেদ ।
সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোঃ মহিউদ্দিন বিজয়ী হন।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, মোহনা টেলিভিশনের প্রতিনিধি প্রধান ও দৈনিক চাঁদপুর কণ্ঠে ব্যুরো ইন চার্জ, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।