প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

স্বামী-স্ত্রী দুজনই মাদক ব্যবসায় জড়িত: গাঁজাসহ স্ত্রী গ্রেফতার, তিনদিন আগে স্বামীও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬

ফরিদগঞ্জে ১ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এর তিন দিন আগে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার হন তার স্বামী। পুলিশ বলছে, স্বামী-স্ত্রী দু’জনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

রোববার (১ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশে এবং ওসি (তদন্ত) এমদাদুল হকের পরিচালনায় একটি দল পৌর এলাকার কাছিয়াড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে এসআই মো. হুমায়ুন কবির, এএসআই মো. জুমায়েত হোসেন জুয়েল ও মাসুদুল হকসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে শিল্পী আক্তার (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শিল্পী আক্তার পৌর এলাকার কথিত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের স্ত্রী। গত তিন দিন আগে রফিকুল ইসলামকে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিল্পী আক্তারকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “তিন দিন আগে তার স্বামীকেও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়।”

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন