প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মাদক সংরক্ষণকারীকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬

চাঁদপুরে পাঁচ কেজি গাঁজা নিজ হেফাজতে রাখার অপরাধে মো. ফিরোজ হাওলাদার (৩৩) নামে ব্যাক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এই রায় দেয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন এসব তথ্য নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত ফিরোজ হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন ইউনিয়নের ভদ্রাসন গ্রামের হাওলাদার বাড়ি মৃত ইসমাইল হাওলাদারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ফিরোজ হাওলাদারকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ টাকা। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা হয়।

 

আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন জানান, মামলার তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন