প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ড.মোস্তফা আই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

হাজীগঞ্জে ড.মোস্তফা আই ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

রোববার(১ মার্চ) হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড করিম বাগান তাঁর নিজস্ব ভবনে ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসোসিয়েট প্রফেসর (অবঃ) গরীবের ডাক্তার নামে খ্যাত ডা. মোঃ গোলাম মোস্তফা মজুমদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ কবির আহমেদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার অফিস প্রধান সাংবাদিক রেজাউল করিম নয়ন,হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক শাখাওয়াত হোসেন শামীম। অতিথিবৃন্দ সবার সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য,চক্ষু বিশেষজ্ঞ ডা.মোঃ গোলাম মোস্তফা মজুমদার দুস্থ-অসহায় সকল গরীবের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত আছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন