প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে জাটকা রক্ষার প্রথম দিনে দুই জেলে আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরে ২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ২টি নৌকা জব্দ করা হয়।

 

শনিবার (১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।

আটকরা হলেন, চাঁদপুর উপজেলার বাশগাড়ী গ্রামের মোস্তফা বেপারীর ছেলে মনসুর আহমেদ (৪০) ও মৃত চান মিয়ার ছেলে  নাকমত আলি(৬০)।

 

ওসি একেএমএস ইকবাল জানান, আজ নিষেধাজ্ঞার প্রথম দিনে দুপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে চাঁদপুরের পদ্মা-মেঘনায় সদর উপজেলার মিনি কক্সবাজার এলাকা থেকে দুই জেলেকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।

প্রসঙ্গত, চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ছয়টি উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন