প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়া মাঝিগাছা জামালিয়া বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ, ২০২৬

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চাঁদপুরের কচুয়া উপজেলার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যবসায়ীদের স্বতঃফুর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১শ ৩৫ জন ভোটার সভাপতি ও সম্পাদক পদে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। দুটি পদের বিপরীতে ৭জন প্রার্থী তুমুল প্রতিদন্দিতা করে। নির্বাচনে ১ শ ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে মাঝিগাছা জামালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম পারভেজ মিয়াজীর কারিশমায় ও সার্বিক প্রচেষ্টায় তার বড় ভাই ৫৭ ভোট পেয়ে সভাপতি পদে মোঃ মোস্তফা কামাল মিয়াজী পুনরায় সভাপতি ও সর্বোচ্চ ৮৪ ভোট পেয়ে আপন ভাতিজা ইঞ্জিনিয়ার মোঃ সজিব মিয়াজী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন।

তাছাড়া সভাপতি পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহজাহান চৌধুরী পেয়েছেন ৪১ ভোট ও মজিবুল হক মজনু পেয়েছেন ৩৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে অপর নিকটতম প্রার্থী শাহজাহান খান পেয়েছেন ২৩ ভোট ও আবদুল মান্নান পেয়েছেন ১৫ ভোট।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন, উপজেলা বিএনপির সদস্য মো. ফয়েজ আহমেদ প্রধান ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, মহিউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ ও রবিউল করিম রবি। এদিকে সভাপতি মো. মোস্তফা কামাল মিয়াজী ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী ভাতিজা মো. সজিব মিয়াজী এ বিজয় কে ব্যবসায়ীদের বিজয় দাবি করে কচুয়ার সাংসদ ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. ইউসুফ মিয়াজীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ ব্যবসায়ী পাশে থেকে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন