প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে মাইনুদ্দিন খাঁন রনক ফ্রেন্ডস ক্লাবের ৮ম ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে প্রতিবছরের মতো এবারো মাইনুদ্দিন খাঁন রনক ফ্রেন্ডস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের দ্বিতীয় তলায় রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, ক্লাবের সদস্য,পথচারি,অসহায় ও ছিন্নমূল শিশু’সহ ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে ৮ম বারের মতো এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ক্লাবের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন খাঁন রনকের সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. আনাছ।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সেবা সংঘের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সরকার নোমান,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, ক্লাবের সদস্য শহিদুর রহমান,বিশিষ্ট ফল ব্যবসায়ী মামুন সর্দার প্রমুখ।

এসময় অন্যান্য অতিথিবৃন্দ, মাইনুদ্দিন খাঁন রনক ফ্রেন্ডস ক্লাবের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন