প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বেঁচে আছেন খামেনি: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
- ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ চালিয়েছে।
- ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের পূর্ব ও উত্তরাংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
- ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় আরব দেশ কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন বাহিনীগুলোর ওপর হামলা চালিয়েছে।
- স্থানীয় সময় শনিবার সকাল সোয়া ৮টায় সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিষয়ে মানুষকে সতর্ক করতে ইসরায়েলজুড়ে সাইরেন বেজে ওঠে।
- বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর আবুধাবিতে ১ জন নিহত হয়েছে।
- ইসরায়েলি হামলায় ইরানের স্কুলে ৫৩ শিশুর প্রাণ গেছে।