প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ৫৩০০ বই পেল ৪৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪

বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় চাঁদপুরে ৪৫টি প্রতিষ্ঠান ও গ্রন্থাগারকে ৫ হাজার ৩০০ বই উপহার দেওয়া হয়েছে।

 

শনিবার বিকেলে চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের তৃতীয় তলায় এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব বই তুলে দেওয়া হয়। গ্রন্থাগারের জন্য বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বই পাওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।

বই বিতরণ অনুষ্ঠানে প্রবীণ শিক্ষক সিরাজুল বলেন, ‘বই মানুষকে আলোকিত করে, কিন্তু এখন আমাদের সন্তানেরা নানা কারণে বই থেকে দূরে চলে যাচ্ছে। তাদের বইমুখী করা খুব জরুরি।’

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা, জেলা স্কাউটের সহকারী পরিচালক পূরবী সরকার প্রমুখ। বই বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ।

চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ। তাদের এ উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে প্রথম আলো ট্রাস্ট।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন