প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

জুনিয়র বৃত্তিতে চাঁদপুর জেলার শীর্ষে আল-আমিন একাডেমি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

দীর্ঘ বছর বন্ধ থাকার পর চালু হওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষার (অষ্টম শ্রেণি) ফলাফল ঘোষণা হয়েছে। এতে ৩৩ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ।

আর দ্বিতীয় অবস্থানে রয়েছে জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২৮ জন। আর সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৬ জন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একযোগে দেশের সবগুলো শিক্ষাবোর্ডের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। চাঁদপুরের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ফলাফলের তথ্য নিশ্চিত করেন।

আল-আমিন একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম জানান, একাডেমি থেকে ২২৫ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৩ জন ট্যালেন্টপুল এবং ৬৫জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। জেলায় একাডেমি প্রথম স্থান এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে।

এ ছাড়া জেলা সদরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২০ জন এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

এদিকে জেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর সদর উপজেলায় বৃত্তি পেয়েছে ২৬৫জন শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৮৪ এবং সাধারণ গ্রেডে ১৮১ জন। ফরিদগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৩ জন। এর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৩৬ জন।

হাইমচর উপজেলায় বৃত্তি পেয়েছে ৩২ জন। এর মধ্যে ১০ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ২২ জন। হাজীগঞ্জ উপজেলায় বৃত্তি পেয়েছে ১৬৩ জন। এর মধ্যে ৫২ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ১১১ জন। কচুয়া উপজেলায় বৃত্তি পেয়েছে ১০১ জন। এর মধ্যে ৩২ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৬৯ জন। মতলব দক্ষিণ উপজেলায় বৃত্তি পেয়েছে ৫৯ জন। এর মধ্যে ১৯ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৪০ জন।

মতলব উত্তর উপজেলায় বৃত্তি পেয়েছে ৬৩ জন। এর মধ্যে ২০ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৪৩ জন। শাহরাস্তি উপজেলায় বৃত্তি পেয়েছে ৫১ জন। এর মধ্যে ১৬ জন ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে ৩৫ জন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন