প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে প্রয়াত সদস্যদের স্মরণে বার্ষিক মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাজীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, বাংলাদেশ জামাতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা শাখার আমির  বিএম কলিমুল্লাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

অনুষ্ঠানে প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক  খন্দকার আরিফসহ সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয়।

এদিন অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্য থেকে দু’জনকে আজীবন সদস্য হিসেবে সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দ ও সৌহার্দ্যের আবহ সৃষ্টি করে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন