প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় চোরের অস্ত্রের আঘাতে আহত প্রবাসীর স্ত্রী রেহনার মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কচুয়ায় চোরের অস্ত্রের আঘাতে গুরুতর আহত প্রবাসী স্ত্রী রেহেনা বেগম (৫৫) অবশেষে মারা যায়।

রেহেনা বেগম কচুয়া উপজেলার জগতপুর গ্রামের মিয়াজী বাড়ির প্রবাসী বেলায়েতের স্ত্রী। রেহেনা বেগম একাই ঘরে থাকে।

গত ৬ ফেব্রুয়ারি রাত সাতটার দিকে একে বাড়ির আক্তার মাস্টারের ছেলে আজহারুল ইসলাম সোহান (১৫) ও আবু খালেদের ছেলে রবিউল ইসলাম (১৪) পূর্ব পরিকল্পনায় রেহেনা বেগমের ঘরে ঢুকে তার মোবাইলসহ স্বর্ণ গয়না জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার সময় রেহেনা বেগম বাধা প্রদানের চেষ্টা করলে সোহান ও রবিউল দেশীয় অস্ত্র দ্বারা উপযপরি কুপিয়ে ও পিটিয়ে রেহেনা বেগমকে গুরুতর আহত করে।

আহত রেহেনা বেগমকে দ্রুত কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। এখান থেকে ১৬ ফেব্রুয়ারী পুনরায় ডাক্তার দেখানোর তারিখ নির্ধারণ করে তাকে বাড়ি নিয়ে আসা হয়।
১৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জানরে অবশেষে রেহেনা বেগম গতকাল ২৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ীতে মারা যান।

পুলিশ খবর পেয়ে রেহেনা বেগমের লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান এই ঘটনায় রেহেনা বেগমের পক্ষ থেকে ৭ ফেব্রুয়ারী কচুয়া থানা ৪৫৭/৩৮২ দাঁড়ায় মামলা হয়। মামলা নং – ৬
মামলা দায়ের করার পর পরই অভিযান চালিয়ে ১ নং আসামি আজারুল ইসলাম সোহানকে আটক করে কোর্টে সপদ্দ করা হয় বর্তমানে সে গাজীপুর শিশু-কিশোর সংশোধন সহায়তা কেন্দ্রে আছে। অপর আসামি রবিউল ইসলাম কোর্ট থেকে জামিন বহন করে। চলমান মামলাটি কোর্টের অনুমতি সাপেক্ষে হত্যা মামলায় রূপান্তরিত হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন