প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে ইফতার সামগ্রী উপহার পেল দুই হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। সংগঠনটির উদ্যোগে শহরের প্রায় দুই হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আল-আমিন মডেল মাদ্রাসা ক্যাম্পাসে এসব ইফতার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন জেলা ও শহর জামায়াতের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী বলেন, মাহে রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত এই মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো। জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে নিম্নআয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এ বাস্তবতায় রমজান মাসে তাদের কষ্ট লাঘবে এই খাদ্য সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাটভোকেট মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মো. বেলায়েত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা মো. আব্দু শুক্কুর মোস্তান, গোলাম মাওলা, আকরাম হোসেন, মোল্লা হানিফ, মো. ওমর ফারুক, হাফেজ ফরহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন