প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে মাথায় গাছের ডাল পড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে মাথার ওপর গাছের ডাল পড়ে মো. আব্বাস (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের উত্তর রায়চোঁ গ্রামের চৌন্না বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস ওই বাড়ির মৃত মো. আব্দুল হাকিমের ছেলে।

জানা গেছে, ফার্নিচার ব্যবসায়ী আলম বেপারী চৌন্না বাড়িতে গাছ কিনেছিলেন। এর মধ্যে গাছ কাটার জন্য আজ (শনিবার) সকাল থেকে শ্রমিকেরা কাজ করছিলো। শ্রমিকের যখন কুড়াল দিয়ে গাছের একটি ডাল কাটছিলেন, এমন সময় বৃদ্ধ মো. আব্বাস গাছের নিচ দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে ওই ডালটি তার মাথার ওপর পড়ে।

এসময় তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন মো. আব্বাস। পরে পরিবারের লোকজনসহ শ্রমিকেরা গাছের নিচ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান ওই বাড়িতে উপস্থিত হয়ে নিহত আব্বাসের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।

এদিকে আব্বাসের মৃত্যুর বিষয়টি জানতে পেরে গাছের ক্রেতা ফার্নিচার ব্যবসায়ী আলম বেপারী জ্ঞান হারিয়ে ফেলেন (অচেতন হয়ে পড়েন)। এসময় তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারস্থ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কুমিল্লায় রেপার করেন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন