চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি এইচ এম রুবেলর পিতা
টামটা পাটোয়ারী বাড়ির নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার মোঃ শহিদুল্লাহ পাটোয়ারী আজ সকাল ১১ ঘটিকায় ওনার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক ও তাহার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ সংগঠনের সদস্যবৃন্দ।