প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

Ironman 70.3 Colombo-এ রৌপ্য জয়: বাংলাদেশের মারিয়ার অনন্য সাফল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক ট্রায়াথলন প্রতিযোগিতা Ironman 70.3-এর শ্রীলঙ্কা পর্বে দারুণ কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদ মোছাঃ ফেরদৌসী আক্তার মারিয়া। কলম্বোতে আয়োজিত এই প্রতিযোগিতায় বয়সভিত্তিক ১৮–২৪ বছর ক্যাটাগরিতে তিনি অর্জন করেছেন ২য় স্থান (রৌপ্য পদক)।

বিশ্বব্যাপী জনপ্রিয় এই হাফ-আইরনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। কঠিন এই চ্যালেঞ্জ সফলভাবে অতিক্রম করে পডিয়ামে জায়গা করে নেন মারিয়া।
বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকা উড়ানোয় উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিনের পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং সবার দোয়া ও সমর্থনের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

মারিয়া আরও জানান, তার ফেসবুক স্ট্যাটাসে “এই মেডেল শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি পুরো বাংলাদেশের। যাত্রা কেবল শুরু, সামনে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই।”

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই সাফল্য নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন