প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে কাফনের কাপড় পাঠিয়ে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় ঘটনাস্থল থেকে দুটি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা এসবের সঙ্গে একটি চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকিও দেয় বলে জানা গেছে।

 

ভুক্তভোগী চেয়ারম্যান জানান, সোমবার(১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে তিনি প্রতিবেশী ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ২টি চকলেট বোমা ও দাফনের কাপড় উদ্ধার করে। তবে কারা বা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

এ বিষয়ে সহকারী উপপরিদর্শক মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও দাফনের কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন