প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজারগাওঁ ইউনিয়ন যুবদল

মোঃ কাউছার পাটোওয়ারী
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান ১নং রাজারগাওঁ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুর আলম বেপারী, যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস চৌধুরী ও সদস্য সচিব মোস্তফা কামাল সুমনকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন ইউনিয়ন যুবদল।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন-যুবদলকে গতিশীল করতে ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। তারা আগামী দিনে যুবসমাজকে সঙ্গে নিয়ে গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন মামুন কাজি-সাবেক সাধারণ সম্পাদক ১নং রাজারগাঁও ইউনিয়ন যুবদল,আল আমিন ভূইয়া,,যূগ্ন সাধারণ সম্পাদক,নাছির মোল্লা,সাংগঠনিক সম্পাদক,আলাউদ্দিন বেপারি সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক,যুবদল নেতা কামরুল,মাসুদ,নেয়ামত উল্লাহ,কবির,জুয়েল,মাহবুব,শাহাদাৎ,নজরুল ইসলাম সহ ১নং রাজারগাওঁ ইউনিয়ন যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন