প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরের নন্দলালপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার পরিচয় শনাক্তে শেয়ার করুন

মতলব উত্তর(চাঁদপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বেড়িবাঁধ এলাকায় এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে স্থানীয় জনগণ ও পুলিশ প্রশাসন।

সোমবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে নন্দলালপুর বেড়িবাঁধের উপর উক্ত নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত নারীর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, ঘটনাটি রহস্যজনক এবং এর পেছনে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত নারীর পরিচয় সম্পর্কে অবগত থাকেন, তবে অনতিবিলম্বে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। ০১৩২০-১১৬০২৩
মরদেহের পরিচয় উদ্ঘাটন ও সম্ভাব্য স্বজনদের সন্ধানপ্রাপ্তির লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণকে সংবাদটি শেয়ার করার জন্য আহ্বান জানানো হচ্ছে ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন