প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

কচুয়া উপজেলায় মাছের প্রজেক্টে চুরির অভিযোগে গণপিটুনিতে সাকির হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রজেক্ট মালিকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত সাকির হোসেন উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দোহাটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশে বিকাশের মাছের প্রজেক্টে পানির মোটর চুরির অভিযোগ এনে সাকির হোসেনকে প্রজেক্ট এলাকায় আটকে রাখা হয়। পরে প্রায় ৩০ থেকে ৩৫ জন উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলেই রেখে পুলিশে খবর দেযন স্থানীয় লোকজন।

পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মাছের প্রজেক্টের মালিক বিকাশসহ দুজনকে আটক করে।

নিহতের পরিবারের দাবি, সাকির হোসেনকে পূর্বপরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার পক্ষ থেকে কচুয়া থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন