ভাল কাজের অংশ হিসেবে সকাল ১০টায় চাঁদপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে সদস্যরা ওই বুড়িমাকে হাতপায়ের নোখ কেটে সাবান শ্যাম্পু আর গরম পানি দিয়ে গোসল করে দেওয়ার পর নতুন ফ্লাজু,ম্যাক্সি ওড়না পড়িয়ে তৈরী করা খুপরি ঘরে ফুল দিয়ে বরণ করেন। পরে দুপুরের খাবার হিসেবে মোরগ পোলাও এবং শারীরিক সুস্থ্যতার জন্য ঔষধ খাইয়ে দেন।
আফিয়া বেগম বলেন,তাঁর বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে। তাঁর স্বামী ও একমাত্র ছেলের মৃত্যুর পর তিনি অসহায় হয়ে পড়েন।এখন তাঁর পৃথিবীতে আর কেউ নেই।এ জন্য বেঁচে থাকার তাগিদে তিনি বৃদ্ধ বয়সে বেছে নেন ভিক্ষাবৃত্তি।
চাঁদপুর কোর্ট রেলস্টেশন ইনচার্জ হাবিবুর রহমান বলেন,বুড়ি মা আফিয়া বেগম দীর্ঘ প্রায় ১০ থেকে ১২ বছর ধরে চাঁদপুরের রেলস্টেশনের ফ্লাটফরমে জীবন কাটিয়ে আসছেন। তারমত আরও অনেক বৃদ্ধ অসহায় নারী পুরুষ এই ফ্লাটফরমে তাদের আশ্রয়স্থলে পরিনত হয়েছে।
বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন,বিষয়টি প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের মাধ্যমে আমেরিকান প্রবাসী খুরশিদা খানম বেলির নজরে আসে। পরে তিনি প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সদস্যদের সহযোগিতা নিয়ে এই বুড়িমাকে একটি খুপড়িঘরসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবস্থা করে দেন। এসময় খুরশিদা খানম বেলির ছোট ভাই অ্যাড.মো.নুরুল আমিন খান আকাশ,ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।