প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মালয়েশিয়ায় জাহাজসহ আট বাংলাদেশি ক্রু আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

মালেশিয়ার জলসীমায় নৌ-চলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে একটি বিদেশি কার্গো জাহাজসহ আটজন বাংলাদেশি ক্রুকে আটক করেছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি।

প্রাথমিক তদন্তে জাহাজটির বিরুদ্ধে ‘মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স ১৯৫২’ ভঙ্গের একাধিক গুরুতর প্রমাণ পেয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির মিরি উপকূলে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

মিরি মেরিটাইম জোনের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ খাইরোল আনোয়ার সাদ জানান, কুয়ালা বারাম এলাকা থেকে প্রায় ৩ দশমিক ৮ নটিক্যাল মাইল দূরে টহল দেয়ার সময় জাহাজটিকে আটক করা হয়। তদন্তে দেখা গেছে, জাহাজটিতে মোট ৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক এবং একজন চীনের নাগরিক।

প্রাথমিক তদন্তে জাহাজটির বিরুদ্ধে ‘মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স ১৯৫২’ ভঙ্গের একাধিক গুরুতর প্রমাণ পেয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।
উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে, জাহাজের বৈধ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) নথি দেখাতে ব্যর্থ হওয়া, অভ্যন্তরীণ নৌ-চলাচল লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা ও জরুরি জীবন রক্ষাকারী সরঞ্জাম এর মেয়াদ শেষ হয়ে যাওয়া।

আটকের পর রোববার দুপুর ২টার দিকে জাহাজ ও ক্রুদের মিরি উপকূলের নির্দিষ্ট নোঙর এলাকায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা মালয়েশীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।

মালয়েশিয়ার জলসীমায় অবৈধ কার্যক্রম দমনে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ক্যাপ্টেন খাইরোল আনোয়ার জানান, যথাযথ আইন মেনেই প্রতিটি জাহাজকে চলাচল করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিতে তাদের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন