প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর-১ আসনে বিএনপির আ ন ম এহছানুল হক মিলন বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট। এখানে ১১০টি ভোটকেন্দ্রের সবগুলো ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

এদিকে নিজের পরাজয় মেনে নিয়ে রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিএনপি প্রার্থী আ ন ম এহছানুল হক মিলনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান বিজিত প্রার্থী আবু নসর আশরাফী।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন