প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ১১১টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ১১ হাজার ৪৫৩টি। আর ‘না’ ভোট পেয়েছে ৮০ হাজার ৯৪৯টি।

 

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১৫৬টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৪৩টি। আর ‘না’ ভোট পেয়েছে ৬২ হাজার ৮৭৪টি।

 

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১৬৬ কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৪৬টি। আর ‘না’ ভোট পেয়েছে ৯৮ হাজার ৩০৯টি।

 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ১১৯ টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫টি। আর ‘না’ ভোট পেয়েছে ৫৪ হাজার ৫১৯টি।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ১৫৯ টি কেন্দ্রে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ৪৭ হাজার ৮১৭টি। আর ‘না’ ভোট পেয়েছে ১ লাখ ২০ হাজার ৬৬৭টি।

 

চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সবশেষ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২৩৫ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন