প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে জাল ভোট দিতে এসে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে একটি কেন্দ্রে জাল ভোট দিতে এসে জেলহাজতে গেলেন, মো. হারেছ বেপারী নামের এক যবুক। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ১৯নং কেন্দ্র রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও এ ঘটনা ঘটে। কারাদণ্ডাদেশ প্রাপ্ত যুবক ওই ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ছেলে। জানা গেছে, উত্তর পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসেন হারেছ বেপারী।

এসময় তাকে আটক করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান জানান, হারেছ বেপারী নামক এক ব্যক্তি ভোট দিতে আসেন। এসময় যাচাই-বাছাই জাল ভোটের বিষয়টি নিশ্চিত এবং তিনি স্বীকার করার পর তাকে এ দণ্ড দেয়া হয়।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ উপজেলা ও শাহরাস্তি উপজেলা) আসনের ১৫৬টি কেন্দ্রে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে হাজীগঞ্জের ৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন