প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

বিএনপি’র প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ৮০ লাখ টাকা সেনাবাহিনীর হাতে উদ্ধার: আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনকে ঘিরে চলমান অভিযানের মধ্যে এ্যানি চৌধুরীর নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে নগরীর একটি সড়কে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানো হয়। গাড়িটিতে সংশ্লিষ্ট প্রার্থীর নির্বাচনী পোস্টার ও প্রচারসামগ্রী ছিল বলে জানা গেছে। তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে নগদ ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

 

সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক দুইজনের কাছ থেকে টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন