প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নারী ভোটারদের জন্য ফরিদগঞ্জে বিশেষ উদ্যোগ, কেন্দ্রে সব কর্মকর্তা নারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীদের ভোটগ্রহণকে উৎসাহিত করতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। জানা গেছে, গত ৫৪ বছর ধরে স্থানীয় পীরের অনুরোধ মেনে নারীরা ওই এলাকায় ভোট দিতে আসেননি। মাঝে মধ্যে কয়েকজন নারী ভোট দেন, তবে সংখ্যাগরিষ্ঠ নারী ভোটার কার্যত ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি।

 

তবে ভোট ছাড়া হাট-বাজার, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে ওই ইউনিয়নের নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০,২৯৯ জন।

 

তবে ভোট ছাড়া হাট-বাজার, সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমে ওই ইউনিয়নের নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০,২৯৯ জন।

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূত্রে জানা গেছে—

ইউনিয়নের ৮টি ভোটকেন্দ্রে ২০টি বিশেষ বুথ তৈরি করা হয়েছে।

ওই বুথগুলোর ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে সহকারী প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সব পর্যায়ের কর্মকর্তাকে নারী নিযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন নারী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। এছাড়া প্রতিটি বুথে ৮ জন প্রার্থীকে নারী পোলিং এজেন্ট নিযুক্ত করার জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “নারীদের ভোটাধিকার প্রয়োগের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নারীরা যাতে স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই এলাকায় ব্যাপক প্রচারণার মাধ্যমে নারী ভোটারদের সচেতন করা হয়েছে। আশা করছি এবার তারা ভোট কেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করবেন।

স্থানীয়দের কথায়, “অনেক বছর ধরে নারীরা ভোট দিতে আসেননি, তবে এবার প্রশাসনের বিশেষ উদ্যোগ এবং নারীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ তৈরি হওয়ায় আশা করা যায়, অনেক নারী ভোট কেন্দ্রে উপস্থিত হবেন।” বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগ শুধু ভোটের অংশগ্রহণ বাড়াবে না, বরং নারীদের রাজনৈতিক সচেতনতা এবং ইউনিয়নের গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করবে।

চাঁদপুর জেলা প্রশাসন জানিয়েছে, ভোটের আগে ও ভোটের দিন নারীদের নিরাপত্তা, গোপনীয়তা এবং পূর্ণ স্বাধীনভাবে ভোট প্রদান নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন